স্টাফ রিপোর্টার
‘জাল যার জলা তার, ভাসানপানিতে মাছ ধরার অধিকার ফিরিয়ে দাও’ স্লোগানকে সামনে রেখে তাহিরপুরে মঞ্চস্থ হলো ‘ভাসান পানির কথা’। বুধবার বিকালে তাহিরপুর উপজেলা হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আয়োজনে শনির হাওরপাড়ে (পূর্ব বাজার) নাটক মঞ্চস্থ হয়। ভাসান পানিতে মাছ ধরা যে মৎস্যজীবীদের অধিকার সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই ছিল উদীচীর নাট্য পরিক্রমার উদ্দেশ্য। সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, দক্ষিণ সুনামগঞ্জ এবং সবশেষে তাহিরপুর উপজেলার হাওরপাড়ে জেলা উদীচীর নাট্য বিভাগের নাট্যকর্মীরা ‘ভাসান পানির কথা’ নাটক মঞ্চস্থ করেন। শতশত দর্শকরা বৃষ্টি উপেক্ষা করে নাটক উপভোগ করেন এবং নাকটের সংলাপের সাথে সাথে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।