স্টাফ রিপোর্টার, তাহিরপুর
শনির হাওরে বজ্রপাত নিরোধে তিন স্থানে বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে। টিআর প্রকল্প ২০২২-২৩ অর্থ বছরে ১৮ লক্ষ টাকা ব্যয়ে এ তিনটি বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়। এরমধ্যে শনির হাওরপাড় তাহিরপুর সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ও ৭ নম্বর ওয়ার্ডে দুইটি এবং শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের জিনারিয়া হাওরপাড় পাঠাবুকা গ্রামের সামনে একটি বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে।
তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান বলেন, বজ্রপাত নিরোধে হাওর এলাকাতে পাইলটিং প্রকল্প হিসাবে সম্প্রতি এটির কাজ শুরু হয়েছে।