- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শনির হাওর বাঁধে জেলা পরিষদের অর্থ সহায়তা

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট মঙ্গলবার দুপুরে তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার শনির হাওরের ঝুঁকিপূর্ণ সকল বাঁধ পরিদর্শন করেছেন। বাঁধ পরিদর্শনকালে তিনি বাঁধে কর্মরত শ্রমিকদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
বাঁধের কাজে নিয়োজিত উপস্থিত লোকজনের কাছে তিনি নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। এছাড়া শনির হাওরের বিভিন্ন বাঁধের জরুরী প্রয়োজনে ২০০ বাঁশ ও ৩০০ বস্তা ক্রয় করে দেন। হাওরের বাঁধ রক্ষার প্রয়োজনে আরো সহযোগিতা করবেন বলে জানান তিনি।  

  • [১]