শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে নবনির্বাচিত ৮ ইউনিয়নের ৭২ জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যা ২৪ জন সহ ৯৬ জন ইউপি সদস্য ও সদস্যাদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
বৃহ¯পতিবার দুপুর আড়াইটায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে তাদের শপথ করানো হয়। শপথবাক্য পাঠ করান শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামান।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ।