- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ভষ্মীভূত ৪ বসতঘর

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামে নোয়াবাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে বসত ঘর, ধানের ঘোলা ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা নোয়াবাড়ি গ্রামে। তবে অগ্নিকা-ের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক গ্রাসবাসী ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।
জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আস্তমা গ্রামের নোয়াবাড়ির মৃত. মাহমদ আলীর ছেলে কবির আহমদ ও জাহির আহমদ, মৃত. হেকিম উল্লাহের ছেলে সাজিদ মিয়া ও সহিদ মিয়ার টিনসেড বসত ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। তাৎক্ষণিক গ্রাসবাসী ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরমধ্যে আগুনে পুড়ে যায় ৪টি ঘর সহ আসবাবপত্র ও নগদ ৩০/৪০ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে গ্রামবাসীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জিসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন বলেন, রাতে আস্তমা গ্রামে বসত বাড়িতে আগুন লাগার সংবাদ পেয়েছি। ইউনিয়ন পরিষদ থেকে আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবো। পাশপাশি সমাজের বিত্তবানরা আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবারের সহায়তায় এগিয়ে আশার অনুরোধ করছি।

  • [১]