- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরকে পরিচ্ছন্ন রাখতে জেলা প্রশাসনের উদ্যোগ

স্টাফ রিপোর্টার
‘ফ্রেস থাকব প্রতিদিন শহর রাখব নীট এন্ড ক্লিন, এই শ্লোগানে সুনামগঞ্জ শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন। এই কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে এসেছেন সরকারি-বেসরকারি ব্যাংকসহ নানা প্রতিষ্ঠান।
নির্দিষ্ট স্থানে শহরের ময়লা ফেলার ব্যবস্থা করার জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনের কাছে সহজে বহনযোগ্য প্লাস্টিকের তৈরি ৩০টি ডাস্টবিন হস্তান্তর করেছে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি ব্যাংক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে ডাস্টবিন হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আয়ুব বখত জগলুল,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান,    সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আবু বকর সিদ্দিক, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক জ্যোতিলাল গোস্বামী, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক ধূর্জটি প্রসাদ ভট্টাচার্য, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

  • [১]