শহীদনূর আহমেদ
পর্যটন সম্ভাবনাময় সুনামগঞ্জ জেলা । সুনামগঞ্জের প্রসিদ্ধ পর্যটনকেন্দ্র কেন্দ্র টাঙ্গুয়ার হাওর, বারিকের টিলা, বাঁশতলা শহীদ স্মৃতিসৌধ, ডলুরা, হাছনরাজা মিউজিয়াম, পণাতীর্থ ইত্যাদি। এইসব প্রাকৃতিক ও ঐতিহাসিক জায়গা দেখতে এখন দলে দলে পর্যটকরা ভিড় জমান সুনামগঞ্জে। বেড়াতে আসা পর্যটকদের এক দুই রাত্র অবস্থান করতে হয় জেলা শহরে। পর্যটকদের চাহিদার উপর নির্ভর করে শহরে গড়ে উঠেছে কয়েকটি দৃষ্টিনন্দন কটেজ, রেস্টহাউজ ও আবাসিক হোটেল সুনামগঞ্জ শহরে ৬ টি কটেজ, ১৩ টি আবাসিক হোটেল, সরকারি কর্মকর্তাদের জন্যে জেলা সার্কিট হাউস, সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলা, জেলা পরিষদের গেস্টহাউস রয়েছে। কটেজগুলোতে রয়েছে থাকা-খাওয়া, গাড়ি পাকিংসহ
নিরাপত্তার সুব্যবস্থা।
স্বপ্নছায়া গেস্ট হাউস
শহরের হাছননগরে অবস্থিত স্বপ্নছায়া গেস্ট হাউস এন্ড কনফারেন্স রুম। প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত গেস্ট হাউসটিতে রয়েছে ১৫ জনের থাকা খাওয়ার সুব্যবস্থা, রয়েছে একটি কনফারেন্স হল। জোস্নার রাতে সৌন্দর্য উপভোগ করতে গেস্ট হাউজের ছাদে রয়েছে একটি বৈঠক খানা। গেস্ট হাউজের সামনে রয়েছে রঙ বেরঙের ফুলের বাগান। রয়েছে পার্কিং ব্যবস্থা। গেস্ট হাউজের পাশেই রয়েছে সুন্দর একটি লেক। শহরের পুরাতন বাসস্ট্যান্ড হতে স্বপ্নছায়া গেস্ট হাউসে যেতে রিক্সা বা অটোরেত যেতে ১০ থেকে ২০ টাকা লাগবে।
হাওর বিলাস গেস্ট হাউস
শহরের হাজিপাড়ায় অবস্থিত তিনতল বিশিষ্ট হাওর বিলাস রেস্ট হাউস এন্ড এস.এম কনভেনশন সেন্টার। হাওর বিলাসে রয়েছে ২৭ জনের থাকা খাওয়ার সুব্যবস্থা। রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত ৬ টি কক্ষ, ২টি কনফারেন্স হল। নিরাপত্তা বিধানে রয়েছে ৮টি সিসি ক্যামেরা। পুরাতন বাস স্ট্যান্ড হতে হাওর বিলাসে যেতে রিক্সা ভাড়া ১০ টাকা।
নিহা রেস্ট হাউস
শহরের বিলপাড়ে অবস্থিত নিহা রেস্ট হাউস। নিহাতে রয়েছে ১৪ জনের থাকা খাওয়ার সুব্যবস্থা। রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত বেড রুম, দৃষ্টিনন্দন ড্রয়িং রুম, গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। পুরাতন বাসস্ট্যান্ড হতে নিহা গেস্ট হাউসে যেতে রিক্সা ভাড়া নিবে ২০ টাকা ।
সুরমা ভ্যালি ও লতিফা গেস্ট হাউস
শহরের কাজির পয়েন্টে অবস্থিত সুরমা ভ্যালি ও লতিফা গেস্ট হাউস নামে দুইটি আবাসিক সুবিধাসম্পন্ন ভবন অবস্থিত। সুরমা ভ্যালিতে রয়েছে ২০ জনের থাকা খাওয়ার সুব্যবস্থা। রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত বেড রুম, দৃষ্টিনন্দন ড্রয়িংরুম, ছাদের উপর বৈঠকখানা।
লতিফায় রয়েছে প্রায় ৩০ জনের থাকা খাওয়ার সু ব্যবস্থা, রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত ২ টি কনফারেন্স হল, একাধিক বেড রুম। রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা।
এদিকে শহরের প্রাণ কেন্দ্র মধ্যবাজার, স্টেশন রোড, পুরাতন বাসস্ট্যান্ডে রয়েছে ৬টি উন্নত মানের আবাসিক হোটেল। তন্মধ্যে হোটেল মিজান ৮৫ জন, হোটেল নূর ৩৯ জন, হোটেল অমর ৪৪ জন, হোটেল প্যালেস ৬০ জন,হোটেল আল হেলালে ৪৬ জন. হোটেল নুরানীতে ৩৫ জন এর থাকার সুব্যবস্থা। এসব হোটেলে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত একাধিক বেড রুম।
এছাড়াও আবাসিক হোটেল মধুমিতা, আয়েশা, জালালাবাদ, কাসেম রেস্ট হাউস, হাতেম, গুলবাগ, রেজিয়া হোটেলে রাত্রিযাপন করতে পারবেন দর্শনার্থীরা।