স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের যানজট নিরসনের উদ্যোগ নিয়েছেন নতুন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। সুনামগঞ্জে যোগদানের দ্বিতীয় দিনের মাথায় এই উদ্যোগ নিয়েছেন তিনি।
শহরের যানজট নিরসন ও সচেতনতা বৃদ্ধির
লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। মাইকিং-এ বলা হয়েছে সকল ৮ টা থেকে রাত ৮ রাত ৮ টা পর্যন্ত শহরের রাস্তাঘাটে বড় ট্রাক, ট্রাক্টর, ট্রলি চলাচল করতে পারবে না। সন্ধ্যার পর রিকশা ও অটো রিকশাসহ সকল যানবাহনে আলোর ব্যবস্থা রাখতে হবে। মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশী লোক চলাচল করতে পারবে না। কোন প্রকার অবৈধ ও লাইসেন্সবিহীন যানবাহন শহরে চলাচল করতে পারবে না। মাইকিং-এ শহরের যানজট নিরসনে সবাইকে সহযোগিতার করার আহবান জানানো হয়।