স্টাফ রিপোর্টার
জামায়েতের আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর শহরের ষোলঘর মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা জামায়েতের আমির মাও. তোফায়েল আহমদ খাঁন, সিলেট অঞ্চলের দায়িত্বশীল হাতিমুর রহমান, জেলা জামায়েতের নায়েবে আমির অ্যাড. সামছুদ্দীন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কদ্দুছ ও জেলা জামায়েতের সেক্রেটারী মুমতাজুল ইসলাম আবেদ প্রমুখ। পরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।