- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরে অধিকারের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
দেশে গুম, গুপ্তহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে গতকাল রোববার সুনামগঞ্জে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। বেলা ১২টায় পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন  চলাকালে বক্তব্য রাখেন সনাকের সদস্য অ্যাডভোকেট খলিল রহমান, পৌর কাউন্সিলর শেলী চৌহান ময়না, সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা কমিটির সদস্য নুরুল হাসান আতাহার, অ্যাডভোকেট এ আর জুয়েল, মরমি কবি এলাহিবক্স মুন্সি স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আকরাম উদ্দিন, অধিকারের জেলা সমন্বয়কারী আমিনুল হক,  জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, ছাত্রনেতা রায়হান উদ্দিন প্রমুখ।

  • [১]