- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরে ইসলামী দলগুলোর বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
ভারতের দিল্লিতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। সুনামগঞ্জের সমমনা ইসলামী দলগুলোর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
দুপুর দুইটায় প্রথমে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে প্রতিবাদ সমাবেশ হয়। পরে বিক্ষোভ মিছিল হয় শহরে।
আলফাত স্কয়ারের সমাবেশ সভাপতিত্ব করেন আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা শায়খ আবদুল বছির। প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা নুরুল ইসলাম খান।
এছাড়াও বক্তব্য দেন শায়খ মাওলানা সাজিদুর রহমান, সুনামগঞ্জ ইমাম-মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আনওয়ার
হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা আবদুর রকিব, মাওলানা আবু সাইদ, মুফতি আবদুল হক, মাওলানা কামরুজ্জামান, মুফতি আজিজুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ভারতে সাম্প্রদায়িক হামলা বন্ধ করতে হবে। মুসলমানদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

  • [১]