- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরে গণপরিবহনে মাদক বিরোধী স্টিকার লাগানো হয়েছে

স্টাফ রিপোর্টার
সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও গণ পরিবহনে মাদক বিরোধী স্টিকার লাগানো হয়েছে। সোমবার শহরের বিভিন্ন বাস ষ্টেশন ও বড় সড়কের বিভিন্ন গাড়ির গতি থামিয়ে ঐ সকল গাড়িতে স্টিকার লাগানো হয়। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এই সকল স্টিকারে মাদক বিরোধী শ্লোগান ও    
উপদেশমূলক বক্তব্য লিখা ছিল। পরিবহন শ্রমিক ও চালকরা যাতে মালামাল পরিবহনে আরও বেশি সতর্ক হয় এবং মাদক যাতে তাদের পরিবহনের মাধ্যমে মাদক ব্যবসায়ী বা চোরাচালানকারীরা নিতে পারে না সে দিকে লক্ষ রাখার জন্য অনুরোধ করা হয়।
এ সময় বিভিন্ন গাড়িতে পুলিশের সহযোগিতায় এ সব স্টিকার লাগান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিচালক নজির ভূইয়া, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরির্দশক সুয়েব আহমদ চোধুরী সহ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

  • [১]