- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে ও কামরুল আসরাম রাজুর পরিচালনায় সোমবার শহরের পুরাতন বাসষ্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি কালিবাড়ি রাস্তার মোড়ে এসে পুলিশ বাধার সম্মুখিন হয়। পরে তারা সেই জায়গায় সমাবেশ করে। এসময় সমাবেশে বক্তব্য রাখেন সদর থানা ছাত্রদলের আহবায়ক সামছুদ্দোহা,
সিনিয়র যুগ্ম- আহবায়ক রায়হান উদ্দিন, কলেজ শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব, পৌর শাখার ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, জেলা ছাত্রদলের যুগ্ম- আহবায়ক আনোয়ার জাবেদ, যুগ্ম- আহবায়ক তোফাজ্জল হোসেন, যুবদল নেতা কালার চাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন সাজান মিয়া, সুহেল মিয়া, আবুল কাশেম দুলু, আশীষ দাস প্রমুখ।

  • [১]