স্টাফ রিপোর্টার
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর গ্রেফতারি পরোয়ারা জারির প্রতিবাদে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্টেশন থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের আলফাত স্কয়ারের দিকে আসতে চাইলে পথে দোজা মার্কেটের সামনেই পুলিশ বাধা দেয়। পরে দোজা মার্কেটের সামনেই পথসভায় মিলিত হন ছাত্রদলের নেতা কর্মীরা। পথসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল।
যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার জাবেদ, তোফাজ্জল হোসেন, জামাল উদ্দিন বাকের, রাসেল আহমদ, জেলা
ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার জাবেদ, তোফাজ্জল হোসেন, জামাল উদ্দিন বাকের, রাসেল আহমেদ, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামসুদ্দোহা, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, ছাত্রদল নেতা আনোয়ার আলম, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন, পাবেল, আলম, মানিক, ওবায়দুল, শহিদুল, শাকাওয়ান, বিশ্বজিৎ দে, জহিরুল জোবায়ের প্রমুখ।
এদিকে একই দাবিতে জেলা যুবদল শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিল করেছে মিছিল শেষে সমাবেশ করে নেতাকর্মীরা। জেলা যুব দলের আহ্বায়ক আনছার উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাড. মামুনুর রশিদ কয়েছের সঞ্চালনায় বক্তব্য দেন- আবুল মুনসুর শওকত, আকবর আলী, মুর্শেদ আলম প্রমুখ।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য আকবর আলী, মুর্শেদ আলম, আজাদ মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, যুবদল নেতা শামসুদ্দোহা, মমিনুল হক কালারচান, সোহেল, আবুল কাশেম দুলু, রাসেল, জাবেদ, শরীফ, জিয়াউর, বাহা উদ্দিন, আব্দুর রশিদ, জাহাঙ্গীর আলম, নবী হোসেন প্রমুখ।