- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরে ছাত্রলীগের জঙ্গীবাদ বিরোধী মিছিল

স্টাফ রিপোর্টার
কেন্দীয় ছাত্রলীগের নিদের্শনা অনুযায়ী সিলেটসহ দেশব্যাপি সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আরিফ উল আলমের নেতৃত্বে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ পৌরসভা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি  
বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আরিফ উল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আবু বকর সিদ্দিক পল, সাবেক সদস্য তামজিদ হোসেন, জেলা ছাত্রলীগ নেতা শামীম আহমেদ, কবির আহমদ, ইকবাল শাহরিয়ার, স্বাক্ষর রায় প্রমুখ।

  • [১]