জেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে শহরে মিছিল সমাবেশে করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা। শুক্রবার বিকালে শহরের উকিলপাড়া পয়েন্ট থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুল রশিদ মারুফ, পরিবেশ বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, ছাত্রবৃত্তি সম্পাদক সুমিত পূরকায়স্থ রাহুল, উপ প্রচার সম্পাদক আবুল হাসনাত মো. কাওসার, সহ সম্পাদক ফয়েজ ইসলাম সুমন, স্কুল ছাত্র সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন আদনান, উপ সমাজসেবা সম্পাদক বরকত আলী ইমন, জেলা ছাত্রলীগের সদস্য শাহাজুল কাজী, সুজন দেব, সৈকত সরদার, নাইম ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাহাত প্রমুখ।
বক্তারা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী কে নতুন জেলা কমিটির সভাপতি মনোনীত করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। – (প্রেস বিজ্ঞপ্তি)