স্টাফ রিপোর্টার
শহরের আলফাত স্কয়ারে মুন্নীর খুনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখা।
সংগঠনের জেলা শাখার সভাপতি তারেক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পুলক তালুকদারের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- ছাত্র ইউনিয়ন নেতা শেখ ফয়সাল আহমেদ, দুর্জোধন দাস, পাপ্পু সরকার, বিমান দাস, মলয় কর, মলয় কর, মনির হোসেন, নিমাই সরকার, তপন দাস প্রমুখ।
বক্তারা মুন্নীর খুনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন,‘নিজের ঘরে থেকেও একজন ছাত্রী নিরাপদ নয়। আইন-শৃঙ্খলা বাহিনীকে আগে জানিয়ে তারা নিরাপত্তা পায়নি।’