- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরে জামায়াতের ঝটিকা মিছিল

স্টাফ রিপোর্টার
রিভিউয়ে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামির মৃত্যুদণ্ড বহালের রায় শুনে শহরে ঝটিকা মিছিল করেছে জামায়াত। তবে মিছিলটি কিছুদূর এগুতেই পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩ টায় শহরের স্টেশন রোডের দোজা মার্কেটের সামনে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে অবস্থান নেয় জামায়াত নেতাকর্মীরা। হঠাৎ একজন স্লোগান তুলতেই শতাধিক নেতাকর্মী এক হয়ে উচ্চকণ্ঠে রায়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে। মিছিলটি সুরমা মার্কেটের দিকে এগুতে থাকলে স্টেশন রোডের ডাকঘরের সামনেই পুলিশ ধাওয়া দেয়। এসময় জামায়াত কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে মিছিল প- হয়ে যায়।

  • [১]