স্টাফ রিপোর্টার
“থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ-পরিবারে জ্বালাবে আশার আলো” এই স্লোগানকে সামনে রেখে শহরের দুই দিনব্যাপি শিশু ফোরাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ সদর এডিপি ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে দুই দিন ব্যাপি এই অনুষ্ঠানের প্রথম দিনের শিশু ফোরাম সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিশু ফোরাম সমাবেশ অনুষ্ঠানে প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী’র সভাপতিত্বে এবং শারমিন আক্তার ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভা কাউন্সিলর সৈয়দা জাহানারা, এন সি টি এফ জেলা শাখার সভাপতি মোমেন
তালুকদার, স্পন্সরশীফ ও চাইল্ড প্রোটেকশন টিম লিডার এবং প্রোগ্রামের আহবায়ক অপূর্ব চিসিম প্রমুখ।
সদর উপজেলার ৮টি শিশু ফোরামের শতাধিক শিশু-কিশোর সমাবেশে অংশগ্রহণ করে। সমাবেশ শুরুতেই মমবাতি জ্বালিয়ে অতিথিদের কাছ থেকে শিক্ষার আলো নেন ফোরামের সদস্যরা। শেষে শিশু ফোরামের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।