- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরে পুস্তক ব্যবসায়ীদের মানববন্ধন আজ ও কাল বইয়ের দোকানে ধর্মঘট

স্টাফ রির্পোটার
প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬’র কয়েকটি উপধারা সংশোধনের দাবীতে মানববন্ধন করেছে জেলা পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি। সোমবার সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার সকল পুস্তক ব্যবসায়ীসহ পুস্তক ব্যবসায় সম্পৃক্তরা উপস্থিত ছিলেন। প্রায় ১ ঘণ্টার মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি মিঠু রায়, সাধারণ সম্পাদক আব্দুল আলী, সমিতির নেতা পল্টু পাল, আবুল হোসেন, শেখ রিপন, জাহাঙ্গীর আলম, দ্বিপায়ন প্রমুখ।
মানববন্ধন শেষে জানিয়ে দেওয়া হয়, একই দাবীতে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে সুনামগঞ্জ জেলার সকল বইয়ের দোকান বন্ধ থাকবে।

  • [১]