স্টাফ রিপোর্টার
জেল হত্যা দিবস উপলক্ষে শহরে একই সময়ে দুটি আয়োজন হয়েছে। বিকাল ৪ টা থেকে ৫ টার মধ্যে পৃথক পৃথক এই আয়োজন হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা এবং আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল’এর আয়োজনে পৌর চত্বরে আলোচনা সভা শেষে শহরে মিছিল বের হয়।
জেলা আওয়ামী লীগের ব্যানারে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আয়োজিত জেলা হত্যা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, অ্যাডভোকেট নান্টু রায় পিপি, অ্যাডভোকেট আলী আমজাদ, অ্যাডভোকেট রইছ উদ্দিন, অ্যডভোকেট হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল্লাহ্ সরকার, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির শান্তি, আ.লীগ নেতা শাহ আবু নাছের, আবু সাদাত লাহিন, এবিএম ফজলুল করিম, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক সেলিম আহমদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্পাদক রিংকৃ চৌধুরী, ছাত্রলীগ নেতা নাজমুল হক কিরণ, নূর মোহাম্মদ স্বজন প্রমুখ। জেলা আওয়ামী লীগের আলোচনাসভা শুরু হওয়ার আগে বিভিন্ন অঙ্গ ও সহযোগী
সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে শহীদ আবুল হোসেন মিলনায়তনের সভায় যোগদান করেন।
আলোচনা সভার ব্যানারে সভাপতি হিসাবে মতিউর রহমানের নাম এবং সভার সঞ্চালক হিসাবে ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নাম উল্লেখ থাকলেও মতিউর রহমান উপস্থিত ছিলেন না।
এদিকে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আয়ুব বখ্ত জগলুল’এর ব্যবস্থাপনায় পৌর চত্বরে একই সময়ে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সভাপতিত্ব করেন।
সৈকতুল ইসলাম সৈকতের সঞ্চালনায় এই আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংগঠনের জাতীয় কমিটির সদস্য আয়ুব বখ্ত জগলুল, অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম, অ্যাডভোকেট শুকুর আলী, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক নবনী কান্ত দাস, অ্যাড. আলম নূর হীরা, ঝন্টু তালুকদার প্রমুখ।
এই অংশের আলোচনা সভা শেষে শহরে মিছিল বের হয়। মিছিলে পৌর এলাকার সব কয়টি ওয়ার্ডের ব্যানার নিয়ে নেতা-কর্মীরা অংশ নেন।