- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরে বাকবিশিসর মানববন্ধন আজ

বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৮ম জাতীয় পে-স্কেল অবিলম্বে কার্যকরের দাবিতে আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এক প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে। সভা ও র‌্যালিতে সুনামগঞ্জ জেলার সকল কলেজ ও সমপর্যায়ের প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার ও সাধারণ সম্পাদক প্রভাষক  জামাল হোসেন।  (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]