স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোযানা জারীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের পৌরবিপনীর সামন থেকে মিছিলটি শুরু হয়ে কালীবাড়ী প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ইকবাল হোসেনর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল লতিফ জেপি, আতম মিছবাহ, রুহুল আমীন, আমিনুর রশিদ আমীন, সৈয়দ রমিজ উদ্দিন মাস্টার, উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল কালাম, সিরাজুল ইসলাম, মামুন চৌধুরী, মদরিছ চৌধুরী, হোসেন আমীর, আব্দুল মজিদ, আব্দুল মতিন, মোস্তাক আহমদ, আলী আহমদ মুরাদ, আবুল কাশেম, কামাল পাশা, আব্দুল লতিফ ময়না, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, একে কুদরত পাশা, আনোয়ার মিয়া, নুর ইসলাম, নবীনুর, আব্দুস সামাদ, ঝন্টু মিয়া, আব্দুল করিম, আবুল হায়াত, নুরি আলম, আবু তালেব, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সফিকুল ইসরাম, ময়না মিয়া, ছাত্রদল নেতা শাহ ফরহাদ, রুহুল হাসান রুপক, জাহিদ মিয়া, সাদিকুর রহমান স্বপন, মুছিউর রহমান জুনায়েদ, কাজী মিসবাহ, মালেক, সাইফুল ইসলাম রাহী, মাহফুজ আহমদ ছুটিল প্রমুখ।
এদিকে বিএনপির অপর অংশ বিকালে শহরের পুরাতন বাস্টেশন থেকে মিছিলটি বের করে। পরে শহরের কালীবাড়ি পয়েন্টে ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ওয়াকিফুর রহমান গিলমান জেলা বিএনপির নেতা অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, নাদীর আহমদ, সেলিম উদ্দিন আহমদ, সুয়েব আহমদ, আবুল মনসুর শওকত, জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুল, রেজাউল করিম রেজা, ছাত্রদল নেতা তোফাজ্জল হোসেন, সামছুজ্জামান, আনোয়ার জাবেদ, সদর থানা ছাত্রদলের আহবায়ক সামছুদ্দোহা, যুগ্ম আহবায়ক, রায়হান উদ্দিন, জেলা যুবদল নেতা মমিনুল হক কালারচাঁন, শাহজাহান, সুহেল মিয়া, আবুল কাশেম দুলু, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
অপরদিকে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের লন্ডনপ্লাজার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারের সামনে সমাবেশে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ময়না মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, আবুল কালাম, ছাত্রদল নেতা মুজাহিদ উদ্দিন, শাহ ফরহাদ, রুহুল হাসান রুপক, মুশিউর রহমান জুনায়েদ, কাজী মিসবাহ, রাসেল মিয়া, মালেক, ইব্রাহীম, শাহাব উদ্দিন, সাইফুল ইসলাম রাহী, তোফায়েল আহমেদ, মোস্তাক, রুবেল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, হোসেন আমীর, আব্দুল মজিদ, আব্দুল মতিন, মোস্তাক আহমদ, মকসদ মিয়া।