- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পৌর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে ৮ টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় এমআরপি বিহীন মোড়কজাত পণ্য রাখার জন্য সৌখিন স্টোরকে ২ হাজার, স্বপ্নীল স্টোরকে ২ হাজার, প্রকৃত ওজন অপেক্ষা অতিরিক্ত ওজন প্রদর্শনকারী বাটখারা ব্যবহারের জন্য মিনার আলীর ফলের দোকানকে ৫ শত, আব্দুল হাশেমের ফলের দোকানকে ৫ শত, রুপন মিয়ার মুরগীর দোকানকে ১ হাজার, শহীদ মিয়ার      মাংসের দোকানকে ১ হাজার,  আ. রহমানের মাংসের দোকানকে ১ হাজার, জামির হোসেনের মাংসের দোকানকে ৮ শত টাকা জরিমানা করা হয়।
এ সময় ওজনে কারচুপি রোধে ওজন পরিমাপক ডিজিটাল যন্ত্র ব্যবহার অথবা বাটখারা ক্যালিবারেশন করার জন্য নির্দেশনা দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অঃ দাঃ) মো. জাহাঙ্গীর আলম, সহযোগিতা করেন সুনামগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মো. আলমগীর ও পুলিশ সদস্যবৃন্দ । প্রেস বিজ্ঞপ্তি

  • [১]