স্টাফ রিপোর্টার
মেয়াদ উত্তীর্ণ পানীয় রাখা, ভেজাল খাদ্যদ্রব্য রাখা, খাদ্য দ্রব্যর অত্যাধিক দাম রাখা, মূল্য তালিকা না টাঙানো এবং অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশের জন্য শহরের হোটেল, রেস্টুরেন্টে ও বেকারীকে জড়িমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেন স¤্রাট খিসা ও নিজাম উদ্দিন। ভ্রাম্যমান আদালত চলাকালে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পুরাতন বাসস্ট্যান্ডের হোটেল রাজধানীকে ২ হাজার টাকা, আরিব স্পাইসিকে ৫ হাজার টাকা, হক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, আম্বিয়া বেকারীকে ৮ হাজার টাকা, সুরমা মার্কেটের উত্তম জলযোগকে ৩ হাজার টাকা এবং সেভেন স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জড়িমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত হোটেল রেস্টুরেন্টকে সাবধান করে দেন।