- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরে যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু’র উপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা যুবদল। বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের পুরাতন বাসস্টেশন থেকে হয়ে দোজা মার্কেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়। জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাড. মামুনুর রশিদ কয়েছের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য  রাখেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ.টি.এম. হেলাল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুনাজ্জির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আতাউর রহমান, যুবদল নেতা আশিকুর রহমান আশিক, রেজাউল করিম রেজা, খলিলুর রহমান, অশোক তালুকদার, মমিনুল হক কালারচাঁন, সোহেল মিয়া, আমানুল হক রাসেল, আব্দুল কাদির বাবলু, অলিউর রহমান, শামসুদ্দোহা নবাব, শামসুদ্দোহা হাফিজুল ইসলাম, রাজু, সায়েম, আমিরুল, অজিত দাস, হুসাইন আহম্মদ, তালেব, মো. সুজন মিয়া, আলামিন, আবুল কালাম, মানিক মিয়া, মো. আলতু মিয়া, আবুল কালাম, মাসুকুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, জাবেদ, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল নেতা নূর জালাল মন্টি, শহীদুল ইসলাম, খালেদ প্রমুখ।

  • [১]