স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রদিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার বিকালে জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দিনের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ
সড়ক প্রদক্ষিণ করে দোজা মার্কেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দিনের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ, অ্যাড. মামুনুর রশিদ কয়েছ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য আব্দুল লতিফ, ফারুক মিয়া, রেজাউল করিম, আমানুল হক রাসেল, অ্যাড. শিরিন, মমিনুল হক কালারচান, সুহেল মিয়া, আবুল কাশেম দুলু, সালাহ উদ্দিন, রিপন, শাহজাহান, নবীনুর, আশিকুর রহমান আশিক, রবিন, সিজিল আহম্মদ, আলামিন, নজীর, সবুজ তালুকদার, অ্যাড. আহাদ, অ্যাড. মামুন, অ্যাড. তৌহিদ, অ্যাড. তায়েফ, মো. আকুল আলী, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার জাবেদ, তোফাজ্জল হোসেন, সদর থানা ছাত্রদলের আহবায়ক শামসুদ্দোহা, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল নেতা রোকশান আলী, আলম, পাভেল, সজীব, মুহিম, ওবায়দুর, গিয়াস উদ্দিন, পাপন প্রমুখ।