স্টাফ রিপোর্টার
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা যুবদল শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছেন। জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিনের নেতৃত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাড. মামুনুর রশিদ কয়েছের পরিচালনায় মিছিলটি শহরের পুরাতন বাসস্টেশন থেকে বের হয়ে দোজা শপিং সেন্টারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য মুর্শেদ আলম, আকবর আলী, সুহেল আহম্মদ, মমিনুল হক কালারচাঁন, সুহেল মিয়া, আবুল কাশেম দুলু, শরীফ উদ্দিন, মাছুম আহমদ, ছালিক মিয়া, ওলিউর রহমান ওলি, শহিদুল ইসলাম মামুন, সিজিল, খালেদ আহম্মদ, সুবুর আলম, বিশ্বজিৎ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু প্রমুখ।