স্টাফ রিপোর্টার
খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন বাসস্টেশন থেকে বের হয়ে আলফাত উদ্দিন স্কয়ারে আসতে চাইলে দোজা মার্কেটের সামনে পুলিশ বাধা দেয়, পরে সেখানেই সমাবেশ হয়।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মামুনুর রশিদ কয়েছের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য আকবর আলী, যুবদল নেতা ছদরুল আমিন সুহান, আজাদ মিয়া, নবাব মিয়া, নূর আলী, মহির উদ্দিন, জিয়াউর, মমিনুল হক কালারচান, সুহেল, রাকিবুল ইসলাম দিলু, আবুল কাশেম দুলু, আশিকুর রহমান আশিক, কামার পারভেন শাহজন, ফরিদ আহম্মদ সিব্বির, মাসুক আহম্মদ, শরিফ, শাহজাহান, মুহিম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, ছাত্রদল নেতা তোফাজ্জল হোসেন, খালেদ আহমদ, কবির, ওয়াহাবা বাবু প্রমুখ।