স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেলা যুবলীগ। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার দুপুরে আলোচনা সভা ও র্যালি করেছে জেলা যুবলীগের নেতা-কর্মীরা।
শহরের রমিজ বিপণীর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, অ্যাড. কল্লোল তালুকদার চপল, সবুজ কান্তি দাস, অ্যাড. আজাদুল ইসলাম রতন, বিপ্রেশ রায় বাপ্পী ,নিজাম উদ্দিন, অ্যাড. রওনক আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহাব উদ্দিন, যুবলীগ নেতা পংকজ চৌধুরী প্রমুখ।
পরে রমিজ বিপণীর সামনে থেকে শহরে একটি র্যালি বের করে জেলা যুবলীগের নেতা-কর্মীরা। র্যালিটি শহরের উকিলপাড়াসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রমিজ বিপণীতে এসে শেষ হয়।
এদিকে, মঙ্গলবার সকালে জেলা মহিলা যুবলীগের উদ্যোগে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উকিলপাড়া এলাকায় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা যুবলীগের আহ্বায়ক সানজিদা নাসরিন দিনা ডায়না। এতে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাদিয়া বখত সুরভী, দোয়ারা উপজেলা আহ্বায়ক সামছুন নাহার খানম, যুগ্ম আহ্বায়ক সুলতানা দিপু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আহ্বায়ক ফিরোজ বেগম, যুগ্ম আহ্বায়ক পুষ্প বেগম, সদস্য সুফিয়া বেগম, জোসনা বেগম, জয়মালা বেগম, ফাহিমা আক্তার পাখি। সভা সঞ্চালনা করেন লোবনা আক্তার। এছাড়া দোয়ারা উপজেলা শ্রমিক লীগের সভাপতি জমির হোসেন বক্তব্য রাখেন।