- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরে যুবলীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
জেলা যুবলীগের নেতা-কর্মীরা শহরে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে। রবিবার দুপুরে শহরের রমিজ বিপণিস্থ কার্যালয় থেকে মিছিল করে যুব লীগের নেতা-কর্মীরা। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. কল্লোল   তালুকদার চপল, বিপ্রেশ রায় বাপ্পী, মিজানুর রহমান মিজান প্রমুখ।
এছাড়াও শ্রমিক লীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান টিপু, কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেরগুল আহমদ উপস্থিত ছিলেন।

  • [১]