স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর ‘মিথ্যা মামলা’ ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল ও ছাত্রদল।
মঙ্গলবার বিকালে জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন বাসস্টেশন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দোজা মার্কেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এটি.এম. হেলাল, যুগ্ম আহবায়ক সোহেল আহমদ, অ্যাড. মামুনুর রশিদ কয়েছ,
যুবদল নেতা হাফিজুল ইসলাম রাজু, আরমানুল হক রাসেল, মমিনুল হক কালারচাঁন, সোহেল মিয়া, এস.এম. সোহেল, শাহজাহান, সালাউদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামছুজ্জামন, কামরুল হাসান রাজু, আনোয়ার জাবেদ, সদর থানা ছাত্রদলের আহবায়ক শামসোদ্দোহা, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা অ্যাড. মামুন, অ্যাড. আহাদ, অ্যাড. তায়েফ, আলম, রোকশান, মানিক, পাভেল, আল আমিন, সাব্বির আহমদ।