- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহিদ মিনারে আলপনা এঁকেছেন সংস্কৃতিকর্মীরা

স্টাফ রিপোর্টার
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য রোববার সকাল থেকেই সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে আলপনা এঁকেছেন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে রোববার দেখা যায়, সংস্কৃতিকর্মীরা আল্পনা আঁকার কাজ করছেন। বেলা ১১ টা থেকে জেলা শিল্পকলা একাডেমির অর্থায়নে সাংস্কৃতিক সংগঠন সুর নিকেতন ও রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার সদস্যরা এই আল্পনা অঙ্কনের কাজ শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন সুর নিকেতনের পরিচালক পল্লব ভট্টাচার্য, রঙ্গালয়’এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদস্য অভিজিৎ পাল, আহমেদ রাহিম, সানজিদা লিনা, জোনাকি পাল, সায়মা সিদ্দিকা, ত্বন্যা দাস, অলিদ হাসান তানভীর, মো. রুহুল, সুর নিকেতন সদস্য সৃজন চন্দ্র, কাব্য চন্দ্র প্রমুখ।

  • [১]