- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহিদ মিনার এলাকার গড়ে ওঠা স্থাপনা অপাসারণ না করায় শ্রদ্ধাঞ্জলি দেননি মুক্তিযোদ্ধা

স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সুনামগঞ্জ শহরে ফিরেই মুক্তিযোদ্ধারা নিজেরা তৈরি করেন ‘সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার’। শহরের ডিএস রোডের এই শহিদ মিনার উদ্বোধন করেছিলেন বালাট সাব সেক্টর কমা-ার মেজর মোতালেব। সম্প্রতি সুনামগঞ্জের ঐতিহ্যের এই শহিদ মিনার আড়াল করে দুই দিকে দুটি টিনশেড বাণিজ্যিক মার্কেট তড়িঘড়ি করে নির্মাণ করা হয়েছিল। মুক্তিযোদ্ধাদের প্রতিবাদের মুখে একটি মার্কেট অপসারণ করা হয়েছে। কিন্তু অন্যটি এখনো রয়েছে। এই ঘটনার প্রতিবাদস্বরূপ মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর এবার শহিদ দিবসে শ্রদ্ধাঞ্জলি দেন নি। ওই মার্কেট অপসারণের জন্য তিনি আইনী লড়াইয়ের ঘোষণা দিয়ে শহিদ মিনারের পক্ষে পক্ষভুক্তির আবেদন করেছেন।
মুক্তিযোদ্ধারা জানান, সম্প্রতি সুনামগঞ্জ ঐতিহ্যবাহী শহিদ মিনারের পূর্ব ও পশ্চিম পাশের ভূমিতে হঠাৎ দুটি বাণিজ্যিক মার্কেট নির্মাণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি রাতে পূর্বদিকের মার্কেটটি মুক্তিযোদ্ধাদের প্রতিবাদের মুখে অপসারণ করা হয়েছে। পশ্চিম দিকের মার্কেটটিও মুক্তিযোদ্ধারা অপসারণের দাবি জানিয়েছিলেন কিন্তু সেটা অপসারণ করা হয়নি।
মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর বলেন, শহীদ মিনারকে অস্তিত্বহীন করার প্রয়াসে নির্মিত স্থাপনা অপসারণ না করায় আমি প্রতিবাদস্বরূপ শ্রদ্ধাঞ্জলি দেই নি। আমি শহিদ মিনারের পক্ষে আইনী লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য তেঘরিয়া মৌজার ৪২১ নং দাগের, জেএল ১৪৪ এবং ৯নং খতিয়ানের এই ভূমি নিয়ে সম্প্রতি বিরোধ দেখা দিয়েছে। ২০১৪ সালে শহিদ মিনারের এই ভূমি স্বত্বপ্রচার ও হালজরিপে জেলা জজের নামে রেকর্ডের জন্য ১৪৪/২০১৪ মামলা দায়ের করেন আদালতের নাজির।

  • [১]