স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তন অত্যাধুনিক করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ঐতিহাসিক এই মিলনায়তনটির আধুনিক ও দৃষ্টিনন্দন ডিজাইন তৈরি করে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
সুনামগঞ্জ এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ইব্রহিম মিয়া জানান,‘এই মিলনায়তন বড় করে দৃষ্টিনন্দন এবং আধুনিক করে নির্মাণের জন্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ি ডিজাইন এবং প্রায় ৩০ কোটি টাকার প্রাক্কলন তৈরি করা হচ্ছে’।