জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রায়পাড়াস্থ এনডিএফ‘র অস্থায়ী কার্যালয়ে ৫৪তম শহীদ আসাদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ৬৯-এর বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রতœাংকুর দাস জহরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম (ছদরুল) এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুদ আক্তার, জাতীয় ছাত্র দল সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি রুপাংকর দাস রিন্টু, আমির উদ্দিন, শফিকুল ইসলাম, শ্রমিকনেতা বিনন্দ কর, রাজু মন্ডল প্রমুখ ।
বক্তারা বলেন, শহীদ আসাদের রাজনৈতিক চেতনার বাস্তবায়ন ছাড়া শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠা সম্ভব নয়। আজ তাই সা¤্রাজ্যবাদ ও তার দালালবিরোধী সকল গণতান্ত্রিক শক্তির দায়িত্ব হচ্ছে নয়া উপনিবেশিক আধাসামন্তবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা।
নেতৃবৃন্দ বলেন, স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে অক্ষুন্ন রেখে শ্রমিক, কৃষক, জনগণের গণতান্ত্রিক অধিকারসহ বাক, ব্যক্তি, মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। একই সাথে নেতৃবৃন্দ সা¤্রাজ্যবাদী অন্যায় আগ্রাসন ও বিশ্বযুদ্ধের প্রস্তুতি প্রক্রিয়ায় বাংলাদেশকে যুদ্ধে সম্পৃক্ত করার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
প্রেসবিজ্ঞপ্তি