স্টাফ রিপোর্টার
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার ২০ টি বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিকালে প্রতিযোগিতা শেষে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঠাগারের সহ সভাপতি কবি ইকবাল কাগজী।
সভায় বক্তব্য দেন পাঠাগারের আজীবন সদস্য লেখক সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, নির্বাহী সদস্য অ্যাড. সবিতা চক্রবর্তী, আনোয়ার হোসেন, সুরঞ্জিত গুপ্ত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগারের সহ সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন ও নির্বাহী সদস্য সোহেল আহমদ।
সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী প্রায় ১শত’ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।