- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে তাহিরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্মিত হচ্ছে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম স্মৃতিস্তম্ভ। বুধবার বিকালে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার
পদ্মাসন সিংহ। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, উপ-সহকারী প্রকৌশলী ফজলুল হক, আওয়ামীলীগ নেতা সেলিম আখঞ্জি, শাহীন রেজা, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, আবুল কাশেম।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৭ নভেম্বর তাহিরপুরের তৎকালীন কাছারী অফিস (বর্তমানে তহশীল অফিস) এর সামনে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ সমরে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

  • [১]