- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহীদ বুদ্ধিজীবী দিবসে এসআইইউ’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার পুষ্প মাল্য অর্পণ করেছে। বুধবার সকাল ১০টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার এর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে¡ পুষ্প মাল্য অর্পণ করা হয়। এর আগে সকাল ৬টায় জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, ৯টায় কালো ব্যাজ ধারণ করা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূসরাত মাহমুদ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, মানবিক অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ, লাইব্রেরিয়ান মোহাম্মদ মোস্তফা কামাল, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব নাঈমা মাসউদ নীলা, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এম.এ.জি আসিফ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, কর্মকতার্, কর্মচারী ও ছাত্র—ছাত্রী বৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]