- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহীদ মিনারে কৃষি ব্যাংক কর্মচারি ইউনিয়নের পুস্পস্তবক অর্পণ

স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী প্রদান করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারি ইউনিয়ন (বি-১৭৯০) সিবিএ-এর সুনামগঞ্জ অঞ্চলের নেতাকর্মীরা।
শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারি ইউনিয়ন (বি-১৭৯০) সিবিএ-এর সুনামগঞ্জ অঞ্চলের সভাপতি বিকাশ রঞ্জন সরকার, সহ সভাপতি আলাউর রহমান, অতিরিক্ত আঞ্চলিক সম্পাদক শ্যামা প্রসাদ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, প্রচার সম্পাদক রেজাউল হক, সংগঠনের সদস্য এজাজুল হক, আলী হোসেনসহ কৃষি ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীগণ।  

  • [১]