- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহীদ মিনার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার
জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার মান সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী শহীদ মিনার পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বুধবার শহীদ মিনার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপল্স থিয়েটার অ্যাসোসিয়েশন এই কর্মসূচি পালন করে।
দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা শিল্পকলা একাডেমির নেতৃবৃন্দ ও শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। তাঁরা শহীদ মিনারের বেদি ও শহীদ মিনার প্রাঙ্গণ ধুয়েমুছে পরিস্কার করেন। কর্মসূচিতে অংশ নেন সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুল আবেদীন, সোনালী ব্যাংক সুনামগঞ্জ আঞ্চলিক শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সুজাদুল হক, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আতিকুল ইসলাম, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা শিল্পকলা একাডমির চারুকলা বিভাগের প্রশিক্ষক দীপেন্দ্র নারায়ণ চৌধুরী, স্বরবিতান সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রদীপ কুমার চন্দ, বন্ধন থিয়েটারের সাধারণ সম্পাদক অমিত বর্মণ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যসচিব জহির আহমেদ প্রমুখ।

ছাতক : ছাতকে শিল্পকলা একাডেমীর উদ্যোগে ও বিডি ক্লিন’র সহযোগিতায় শহীদ মিনার চত্ত্বর পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। বুধবার সকালে শহীদ মিনার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।
উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক তপন তরফদারের সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচলনায় অনুষ্ঠিত পরিচ্ছন্নতা কাজের উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক সাকির আমিন, সাংবাদিক আমির আলী, সেলিম মাহবুব, বিডিক্লিন’র সামিনা রহমানসহ বিডিক্লিন’র সদস্যরা উপস্থিত ছিলেন।

  • [১]