স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনী দাসপার্টির কমান্ডার ও সুনামগঞ্জ সরকারি কলেজের যুদ্ধকালীন সময়ের ছাত্র শহীদ জগৎজ্যোতির মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে শহীদ সমাধিতে পুষ্পার্ঘ অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ৮টায় শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার, সুনামগঞ্জ সরকারি কলেজ পরিবার ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র ইউনিয়ন।
এরপর মুক্তিচত্তর স্মৃতিসৌধের পাদদেশে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) হারুন অর রশীদ, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নীলিমা চন্দ, উপাধ্যক্ষ প্রফেসর মো. মাজহারুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, শিক্ষাবিদ দিলীপ মজুমদার, কবি ও লেখক সুখেন্দু সেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা সিপিবির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রোখসানা পারভীর চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সহ সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সদস্য অ্যাড. আনোয়ার হোসেন, এপিপি অ্যাড. রজত কান্তি দাশ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখার আলম, সমাজসেবী আকিকুজ্জামান রিপন, জগন্নাথ রায়, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, সাধারণ সম্পাদক আসাদ মনি, সদস্য অর্পন দাস, সরকারি কলেজের সভাপতি মনির হোসেন দুর্জয়, সাধারণ সম্পাদক নিমাই সরকার, কোষাধ্যক্ষ কৃষ্ণপদ সরকার, শিক্ষা ও গবেষণা সম্পাদক সানন্দ বর্মণ, শহর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব পাল।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ নভেম্বর দাস পার্টির কমান্ডার শহীদ জগৎজ্যোতি দাস ভোড়ামোহনা যুদ্ধক্ষেত্রে রাজাকার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। পরবর্তীতে তার মৃতদেহ খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে সেই ছবি দুষ্কৃতিকারী হিসেবে প্রচার করে পাকিস্তানী হানাদার বাহিনী। তার বীরত্বগাঁথা স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত হতো। এতে মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হতেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তাকে সর্বোচ্চ খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ হিসেবে ঘোষিত করা হলেও সেই খেতাব তার কপালে জুটেনি।