- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৩য় বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাড. সালেহ আহমেদ। ভোট পেয়েছেন ৩৫৯টি। প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা মো. আবু সুফিয়ান পেয়েছেন ১৩১ ভোট। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাধিকার প্রয়োগ করেন ৪৯৭ জন ভোটার।
সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. আব্দুর রায়হান জুয়েল ৩৪৮ এবং ও অ্যাড. মাহবুবুল হাছান শাহীন ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ শওকত আলী ১১৬ ভোট ও অ্যাড. জয়শ্রী ১১৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাধারণ সদস্য পদে দেওয়ান গিয়াস চৌধুরী ৩৫৪ ভোট, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু ২৮৩ ভোট, বিপ্রেশ রায় বাপ্পী ২৯০ ভোট, অ্যাড. সবিতা চক্রবর্তী ৩২০ ভোট, কাওসার আলম ৩৯৯ ভোট, অ্যাড. আনোয়ার হোসেন ২৯৫ ভোট এবং মোহাম্মদ আবুল হোসেন ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. ওসমান গণি ২৪০ ভোট ও সোহেল আলম ২৪৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
জেলার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী এই গণপাঠাগারের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে এদিকে সহসভাপতি পদে ২ জন এবং কোষাধ্যক্ষ পদের বিপরীতে ১ জন মনোনয়নপত্র দাখিল করায় এবং তাদের মনোনয়ন বৈধ বিবেচিত হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। এঁরা হলেন সহসভাপতি পদে সুখেন্দু সেন এবং সৈয়দ মহিবুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক শাহ আবু নাসের।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জহিরুল আলম।

  • [১]