স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সবচেয়ে বড় গণ-পাঠাগার শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সাংবাদিক খলিল রহমান। বুধবার মনোনয়নপত্র যাচাই—বাচাই করে এই তথ্য জানান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আর্নিকা আক্তার। লেখক—সাংবাদিক খলিল রহমান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হিসেবে সুনামগঞ্জ জেলায় কর্মরত। তিনি সচেতন নাগরিক কমিটির (সনাক) সুনামগঞ্জ জেলার সহ সভাপতি। সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খলিল রহমান।
আগামী ৩০ ডিসেম্বর পাঠাগারের কার্যনির্বাহী কমিটির চার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলোতে সহ—সভাপতি পদে ৩, সহ—সাধারণ সম্পাদক পদে ৩, কোষাধ্যক্ষ পদে ২ এবং সাধারণ সদস্য পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।
সহ—সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন লেখক সুখেন্দু সেন, মোহাম্মাদ শওকত আলী ও বীর মুক্তিযোদ্ধা মো. আবু সুফিয়ান। সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন অ্যাড. এ আর জুয়েল, অ্যাড. আবুল কাসেম মো. মুহিম ও দেওয়ান গিয়াস চৌধুরী। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন অ্যাড. মাহবুবুল হাছান শাহীন ও মোহাম্মদ আবুল হোসেন। এছাড়াও সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন কাওসার আহমদ, প্রভাষক মো. ওসমান গণী, অ্যাড. আনোয়ার হোসেন, অ্যাড. এনাম আহমদ, রাজু আহমদ, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, লিটন সরকার, অ্যাড. সবিতা চক্রবত্তর্ী, শাহিনুর আহমদ, মো. আমিনুল হক ও মোহাম্মদ সুবাস উদ্দিন।