- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতির মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস বীরবিক্রম’র মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালের ১৬ নভেম্বর পাক হায়েনারা নির্মমভাবে হত্যা করে তাঁকে। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ জগৎজ্যোতি পাঠাগারের পক্ষ থেকে সকালে শ্রদ্মা নিবেদন এবং বিকালে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল  ৯ টায় সুনামগঞ্জ সরকারি কলেজ চত্বরে থাকা শহীদ তালেব, গিয়াস, জগৎজ্যোতি স্মৃতিস্তম্ভে শ্রদ্মা নিবেদন করবে। বিকাল সাড়ে ৬ টায় জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে স্মরণসভা।
এই আয়োজনে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ্ আহমদ।

  • [১]