- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে সভা

শান্তিগঞ্জ অফিস
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শান্তিগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র, কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।

  • [১]