শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পার্বতীপুর গ্রামের সাবেক মেম্বার গয়াছ মিয়া (৬০) আর নেই (ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাত ৯ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৪ ছেলে ৪ মেয়ে নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল ১১ টায় পার্বতীপুর গ্রামের উত্তরের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাহার মরদেহ দাফন করা হয়েছে। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন কামরূপদলং মাদ্রাসার মুহিতামি শায়খ মাওলানা আকবর আলী,শান্তিগঞ্জ মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, বর্তমান চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, প্রবীন মুরুব্বি ওয়ারিছ আলী, মাষ্টার আবুল হোসেন, সিরাজ মিয়া, তুরণ মিয়া, আছমান আলী, ইউপি সদস্য লিটন মিয়া, বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিয়ান। উল্লেখ্য তিনি আমৃত্য আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।