শান্তিগঞ্জ অফিস
তৃতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলার ৮ ইউপিতে ৪৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৫ জন ও সাধারণ সদস্য পদে ৩৫১ জন প্রার্থী মনোননয়নপত্র দাখিল করেন। এসব ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী, বিএনপি-জামায়াতসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার ১নং শিমুলবাঁক ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, স্বতন্ত্র প্রার্থী শাহীনুর রহমান, আব্দুল্লাহ মিয়া, সাগর রানা চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম (খেজুরগাছ) সমর্থীত প্রার্থী কবির আহমদ। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থী মনোননয়নপত্র দাখিল করেন।
২নং জয়কলস ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাছিত সুজন, হাছান মামুদ তারেক, রাজা মিয়া, ফরিদুর রহমান, জহির উদ্দিন, হাজী আব্দুল লতিফ কালা শাহ, জমিয়তে উলামায়ে ইসলাম (খেজুরগাছ) সমর্থিত প্রার্থী ওয়ারিছ উদ্দিন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রার্থী মনোননয়নপত্র দাখিল করেন।
৩নং পশ্চিম পাগলা ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) সমর্থিত প্রার্থী সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান নুরুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম (খেজুরগাছ) সজিব আহমদ। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোননয়নপত্র দাখিল করেন।
৪নং পূর্ব পাগলা ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) সমর্থিত প্রার্থী রাশিকুল ইসলাম, স্বতন্ত্র মাসুক মিয়া, আক্কাস খান অপু, আলাল মিয়া, বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেন, কামাল হোসেন, জয়নাল আবেদীন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৫১ জন প্রার্থী মনোননয়নপত্র দাখিল করেন।
৫ নং দরগাপাশায় ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) সমর্থীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী নেছার আলম, সুফি মিয়া, মাছুদুল হাসান। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী মনোননয়নপত্র দাখিল করেন।
৬ নং পূর্ব বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম, স্বতন্ত্র মোঃ মসফিকুর রহমান, রুবেল মিয়া, ছালেক উদ্দিন, জমির হোসেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী মনোননয়নপত্র দাখিল করেন।
৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট দেবাংশু শেখর দাশ, স্বতন্ত্র লুৎফুর রহমান জায়গীরদার খোকন, সফিকুল ইসলাম, মফিজুর রহমান, নুর মিয়া, শামছুল আলম ভূইয়া। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী মনোননয়নপত্র দাখিল করেন।
৮ নং পাথারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) সমর্থিত প্রার্থী শামছুল ইসলাম রাজা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, শহীদুল ইসলাম, বদরুজ্জামান, হারুনুর রশীদ তালুকদার মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী মনোননয়নপত্র দাখিল করেন।