শান্তিগঞ্জ অফিস
সুনামগঞ্জ জেলা জজকোর্টের সিনিয়র অ্যাডভোকেট শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সমাজসেবক অ্যাডভোকেট বশির উদ্দিনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস নিজ গ্রামের বাড়ীতে জয়কলস, উজানীগাঁও ও নোয়াগাঁও গ্রামের বন্যায় কবলিত হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন অ্যাডভোকেট বশির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার,বশির উদ্দিনের মেয়ে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস ৩য় বর্ষের শিক্ষার্থী সানজানা বশির পর্শি, ছেলে ইমরোজ সিয়াম,বাতিজা নাজমুল হক আকাশ প্রমুখ।