- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, থানার ওসি মো. খালেদ চৌধুরী।
এসময় আরও বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, আনসার ভিডিপি কর্মকর্তা নীলুফা আক্তার চৌধুরী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য মো. জামিউল ইসলাম তুরান প্রমুখ।

  • [১]